শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দুর্নীতি, অদক্ষতা ও ভুল সিদ্ধান্তে ধুঁকছে পুঁজিবাজার- ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম

আওয়ামী লীগ সরকারের শাসনামলের দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা ও ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত দেশের পুঁজিবাজার এখনো ধুঁকছে। স্টক এক্সচেঞ্জের কর্তৃত্ব খর্ব করা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরে যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে নিয়ন্ত্রক সংস্থা পুঁজিবাজার সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

আজ শনিবার ঢাকা ক্লাবে ‘বাংলাদেশ পুঁজিবাজার: বর্তমান প্রেক্ষিত ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। পুঁজিবাজারের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর আয়োজন করে।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারকে বিচ্ছিন্ন দ্বীপ হিসেবে দেখার কোনো সুযোগ নেই। দুর্নীতি, বিচারহীনতা, অদক্ষতা ও ভুল সিদ্ধান্তের মতো বিষয়গুলোর ফলাফল পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি।

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের প্রাইমারি রেগুলেটর বা রেফারি হলো ডিএসই। কিন্তু বাজারের প্রাইমারি বিষয়গুলোতেও বিএসইসি চলে আসে। কেউ নিয়ম না মানলে হলুদ কার্ড ও লাল কার্ড দেখাবে রেফারি, রেগুলেটর নয়। পুঁজিবাজারের দৈনন্দিন বিষয় দেখা বিএসইসির কাজ নয়।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক। কেননা গত ১৫ বছরে আমরা নির্যাতিত ও নিগৃহীত ছিলাম। সাবেক এক অর্থমন্ত্রীর ফাটকা বাজার ধারণা থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারকেরা বের হয়ে আসছেন বলে মনে হচ্ছে না। এটা বুঝতে হবে, পুঁজিবাজার অর্থনীতির ভিত্তি রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারকে পুঁজিবাজারের সংস্কারে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে।’

অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘বাজারের গত কয়েক মাসের যে চিত্র আমরা দেখছি, তা গত ১৫ বছরের দুঃশাসনের বহিঃপ্রকাশ। যত সৃজনশীল উপায়ে সম্ভব মন্দ কোম্পানি আনা, সুকুকের নামে বিশেষ পণ্য আনা, প্রেফারেন্স শেয়ার আনাসহ যতগুলো পণ্য বিশ্ববাজারে ভালো ইন্সট্রুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, সবগুলো ইন্সট্রুমেন্ট কারসাজির যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং সেগুলোর ভবিষ্যৎ শেষ করে দেওয়া হয়েছে।’

এসএইচএস
সম্পর্কিত খবর