শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

দুর্গন্ধে নিজ বাসায় মিলল নারীর অর্ধগলিত লাশ

রংপুর নগরীতে নিজ বাসা থেকে মনোয়ারা সুলতানা ঝর্ণা (৫৫) নামে মধ্যবয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রায় ৩০ বছর ধরে ঝর্ণা ওই বাড়িতে একাই বসবাস করে আসছিলেন। একই বাড়ির অন্য অংশে ভাড়াটিয়া একটি পরিবার থাকেন। তারা ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। এক সপ্তাহ পর মঙ্গলবার সন্ধ্যায় ফিরে বাসার অপর অংশটির ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় তাদের সন্দেহ হলে তারা পুলিশ ও নগরীর কেরানীপাড়ায় বসবাসকারী মনোয়ারা সুলতানার ভাই ইঞ্জিনিয়ার মনিরুল ইসলামকে খবর দেন।

পরে রাত পৌনে ৮টার দিকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কামনা শীষের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে বাড়ির দরজা ভেঙে ঝর্ণার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কামনা শীষ। তিনি জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে হার্টঅ্যাটাক বা অন্য কোনোভাবে তার স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য রাতেই লাশটি তার ভাইয়ের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত খবর