শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

দুপুরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ওয়ানডে সিরিজের মিশন শেষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রঙিন পোশাকের লড়াই শেষে এবার বাংলাদেশের সামনে লাল বলের ক্রিকেটের লড়াই। সাদা বলের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ডারবানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের সফরেই প্রথম বার দক্ষিণ আফ্রিকায় জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল। একই সঙ্গে সিরিজও জিতেছে প্রথম বার। তাই, ওয়ানডে সিরিজ জয়ের অনুপ্রেরণায় এবার টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন মুমিনুলরা।

গতকাল বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে যেমনটা শোনালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি যে, জেতার জন্যই খেলি। এ সিরিজেও আমরা জেতার জন্যই খেলব। তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া মতো এগোনো। পাঁচ দিন ভালোভাবে দাপট ধরে রাখলে ফল অবশ্যই আমাদের পক্ষে আসবে।’

ওয়ানডে সিরিজ জয় টেস্টে আত্মবিশ্বাস যোগাবে উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আপনি যখন একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন, এর মধ্যে যখন আগের সিরিজ, যেমন—ওয়ানডে সিরিজ জিতে যাবেন তখন আত্মবিশ্বাসের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবেন। যদিও লাল বল ও সাদা বলের মধ্যে পার্থক্য আছে। লাল বলে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে।’

তবে, আত্মবিশ্বাস যতই থাকুক, অতীত ইতিহাস কিছুটা হলেও ভাবাবে বাংলাদেশকে। কারণ এ ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে অতীত পরিসংখ্যান ভালো নয়। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত ১২টি টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যার মধ্যে ১০টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। বাকি দুটি হয়েছে ড্র। একটিতেও মেলেনি জয়ের দেখা। এবার সে ব্যর্থতা কাটিয়ে জয়ের জন্যই মাঠে নামবে মুমিনুল হকের দল।

বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।

সম্পর্কিত খবর