দিনাজপুরে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড উন্নয়ন সভা

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর দিনাজপুর জোনাল অফিসে ২৫ ডিসেম্বর, বিশেষ উন্নয়ন সভা-২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন মো. মাহমুদুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (প্রশিক্ষণ ও গবেষণা বিভাগ), মোঃ কাওসার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) রংপুর ডিভিশন।
সভাপতিত্ব করেন জনাব মোঃ ইয়াকুব আলী, এসভিপি ও ইনচার্জ দিনাজপুর জোনাল অফিস। এছাড়াও ডিজিএম, বিএম সহ অন্যান্য কর্মী/কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে নির্ধারিত প্রিমিয়াম টার্গেট পূরণ করায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ শাহ্ জামাল হাওলাদার।
সম্পর্কিত খবর