দায়িত্ব ছাড়ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

মো: জসীম উদ্দিন আগামী দু-এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। উনি চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিব মো: জসীম উদ্দিন দু’-এক দিনের মধ্যেই তার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

(২১ মে) বিকেলে তিনি এ কথা জানান। তৌহিদ হোসেন জানিয়েছেন, পররাষ্ট্র সচিবকে অপসারণের কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, পররাষ্ট্র সচিব বিভিন্ন কারণে নিজে থেকেই এ দায়িত্ব থেকে সরে যেতে চান। উনি আগামী দু’-এক দিনের মধ্যেই দায়িত্ব ছেড়ে দিবেন। উনি চাকরিতে আছেন, দায়িত্ব পরিবর্তন হবে।
সাম্প্রতিক সময়ে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকে তার অনুপস্থিতির কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে-এমন খবর আলোচনায় উঠে আসে।

এমনকি চলতি মাসে টোকিওতে বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন না।

সম্পর্কিত খবর