শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ওপর হামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ওপর হামলাজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালানো হয়।

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে।

(২১ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে স্নাতক (পাস) কোর্সের কিছু শিক্ষার্থী এ হামলা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ২০২২ সালের স্নাতক (পাস) কোর্সের পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে বেশ কিছু দিন ধরেই আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজও তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কার্যালয়ে ঢুকছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তখন শিক্ষার্থীরা উপাচার্যকে ঘিরে ধরেন এবং হামলা চালান।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়মানুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৬৯% পরীক্ষার্থী উত্তীর্ণ হন। করোনা মহামারি ও অন্যান্য রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে এ ব্যাচের শিক্ষার্থীদেরকে গ্রেস মার্ক দিয়ে পাস করানো হয়েছে।

এ ছাড়া তাদের খাতা পুনঃমূল্যায়নের সুযোগও দেয়া হয়েছে। তাদের ফলাফল এ মাসেই প্রকাশিত হবে। কিন্তু বিভিন্ন মহলের উস্কানিতে এ ব্যাচের কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী আবার অটোপাসের দাবি নিয়ে আন্দোলন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির ওপর হামলা চালায়।

জানা যায়, এই হামলার ঘটনায় গাছা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর