শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

দলীয় প্রার্থী ছাড়াও মাঠে থাকছেন একাধিক বিদ্রোহী প্রার্থী

বোরহান মেহেদী :

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ছাড়াও রয়েছেন আওয়ামী লীগ থেকে একাধিক ‘বিদ্রোহী’ প্রার্থী। রবিবার ১০ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয়পার্টি এবং জাতীয় পার্টির বিদ্রোহী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ইসলামী আন্দোলনের একজন প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনের মাঠে বিদ্রোহী প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর ‘জয়’ একটু কঠিন হতে পারে বলে জানান সাধারণ ভোটাররা ।

সপ্তম ধাপে আগামী ২ নভেম্বর ভোট হবে এ পৌরসভায়। দুই বারের নির্বাচিত পৌরমেয়র শরীফুল হক এবারও আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলীয় মনোনয়ন বোর্ড তাকে এবার মনোনয়ন দেন নাই। ঘোড়াশাল পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নতুন মুখ পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো.আল মুজাহিদ হোসেন তুষার।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক শেখ মো.ইলিয়াস ও কেন্দ্রীয় ছাএলীগের সাবেক উপ কমিটির যুগ্ম সম্পাদক তানজিরুল হক রনি।

অপরদিকে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নিজামউদ্দিন এবং জাতীয় পার্টির(সতন্ত্র) বিদ্রোহী হিসেবে এড.আবদুল সালাম ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ ইকরাম মনোনয়নপত্র জমা দেন।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জোবাইদা খাতুন জানান,পৌর নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্ষন্ত মেয়র পদে ৬ জন,সাধারন কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ৫৮ জন প্রার্থী ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ অক্টোবর সোমবার মনোনয়নপত্র বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার ও ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ দেয়া হবে বলে জানান নির্বাচন অফিসার। এবার ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে জানিয়েছেন স্হানীয় নির্বাচন কমিশন অফিস।

সম্পর্কিত খবর