দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৪০৮ বারে ৩৯ লাখ ৪৮ হাজার ৩৮৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭৭ বারে ৫৩ লাখ ৮৭ হাজার ৮৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০১ বারে ১৭ লাখ ২৫ হাজার ৮৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ১৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ডমিনেজ স্টিলের ৭.৫৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.৬৭ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৬.১৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬.১০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৫.৮৮ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ দর কমেছে।



