লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫২ কোটি ৭৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের ৫১ কোটি ৬৬ লাখ ৪২ হাজার টাকার।
২৯ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনভয় টেক্সটাইলস্ লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শমরিতা হসপিটাল লিমিটেড, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, বেক্সিমকো লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি এবং শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।



