শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা ৬ জনের‘ওমিক্রন’ শনাক্ত

চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি। এরই মধ্যে ‘বেশি ঝুঁঁকিপূর্ণ’ তালিকাভুক্ত দেশগুলো থেকে ভারতে আগতদের শরীরে ধরা পড়ল করোনা। দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য ‘ওমিক্রন’ সংক্রমিত দেশ থেকে আসা ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

ভারতের মহারাষ্ট্রে এই ছয় রোগী শনাক্ত হয়। তবে তারা ‘ওমিক্রন’ আক্রান্ত কিনা, তা এখনো স্পষ্ট নয়। আক্রান্তদের নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকোয়েন্সিংয়ে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য দপ্তর বলেছে, মহারাষ্ট্রে যে ছয়জন এসেছেন, তারা মূলত মুম্বাই কর্পোরেশন, কল্যাণ-দমবিভালি করপোরেশন, মিরা-ভান্ডার করপোরেশন ও পুনের বাসিন্দা। এর বাইরে দুজন যাত্রী এসেছেন নাইজেরিয়া থেকে। তারা রয়েছেন পিমপ্রি-চিনচাড় করপোরেশন এলাকায়। আফ্রিকার দেশগুলো থেকে এসে এসব ব্যক্তি কোথায় কোথায় গেছেন, কার কার সংস্পর্শে গেছেন, সেটা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া ফেরত মোট ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। যদিও তারা ওমিক্রন আক্রান্ত কিনা তা এখনও স্পষ্ট নয়। দিল্লিতেও ঝুঁকিপ্রবণ দেশ থেকে ৪টি বিমানে ১ হাজার ১৩ জন দিল্লি পৌঁছেছেন। তাদের সকলের করোনা পরীক্ষা করা হয়েছে। যদিও আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি।

সম্পর্কিত খবর