শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

‘তেঁতুলতলায় থানা নয়, মাঠ করতে হবে’

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা নয়, শিশুদের জন্য খেলার মাঠ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এ ঘটনায় গত ২৪শে এপ্রিল শান্তিপূর্ণ প্রতিবাদে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের সংগঠক সৈয়দা রতনা ও তার ১৭ বছর বয়সী পুত্র ঈশা আব্দুল্লাকে থানা কর্তৃপক্ষ আটকের ঘটনায় পুলিশি হয়রানির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বাংলাদেশ উদীচী শিল্প গোষ্ঠী, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও টিআইবি।

আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘তেঁতুলতলা মাঠে থানা না, এলাকাবাসীকে হয়রানি ও আটকের তীব্র প্রতিবাদ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গতকাল দিনভর প্রতিবাদের মুখে মাঝরাতে সম্পূর্ণ বেআইনিভাবে মা-ছেলের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ (বেলা) সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের দাবি খুব স্পষ্ট। এই খেলার মাঠ খেলার মাঠই থাকবে। পাশাপাশি গতকাল ঘটে যাওয়া ঘটনার আমরা নিরপেক্ষ তদন্ত চাই। এলাকাবাসী বরাবরের মতো এবারও যেন ওই মাঠে ঈদের জামায়াত করতে পারে এটাই আমাদের ইচ্ছা এবং দাবি।

নগর বিশ্লেষক ও শিক্ষাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, জনগণ পুলিশের বন্ধু। আমি মনে করি এই মাঠ সংরক্ষণে পুলিশকেই সবার আগে আন্দোলনে নামা দরকার। এটা থানা হতে পারে না। কারণ, এই এলাকার জনগণের খেলার মাঠ এটা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারী অধিকারকর্মী খুশী কবীর, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, মাহমুদ সেলিম প্রমুখ।

সম্পর্কিত খবর