শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

তুরস্ক পাঠিয়ে ভয় দেখিয়ে নিল ৩৬ লাখ টাকা, নিখোঁজ ২ যুবক

মাদারীপুরে মানবপাচারের ঘটনায় নিখোঁজ দুই যুবকের সন্ধান পাওয়া যায়নি দুই মাসেরও। গ্রিসের কথা বলে তুরস্ক পাঠিয়ে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারকারী চক্র।

এদিকে এ ঘটনায় মামলা হলে এক অভিযুক্তকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার নথি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পাকদী এলাকার মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনকে গ্রিস পাঠানোর কথা বলে তার পরিবারের কাছ থেকে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নেয় লিয়াকত সরদার ও বোরহান মোল্লা নামে মানবপাচারকারী একটি সিন্ডিকেট। পরে তাদের গত ২৭ ফেব্রুয়ারি গ্রিসের উদ্দেশে তুরস্কে পাঠায়। এরপর থেকেই পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনের।

পরে দালাল লিয়াকত সরদার ও বোরহান মোল্লার সঙ্গে যোগাযোগ করলে তারা ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় টাকা নেয়। কিন্তু মশিউর রহমান মিলন ও মোহাম্মদ হোসেনের সন্ধান পাওয়া যায়নি।

বাধ্য হয়ে গত ১৭মে মাদারীপুর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে ৫ জনকে আসামি করে একটি মামলা করে নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক মিয়া। সেই মামলায় রোববার রাতে দালাল বোরহান মোল্লাকে পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বোরহান মাদারীপুর সদর উপজেলার সাবেক গোবিন্দপুর গ্রামের চান মিয়া মোল্লার ছেলে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিখোঁজ মশিউর রহমান মিলনের ভাই অনিক বলেন, আমার ভাই ও খালাতো ভাইকে গ্রিস পাঠানোর কথা বলে প্রথমে টাকা নেয়। পরে তুরস্ক পাঠিয়ে তাদের নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় ৩৬ লাখ টাকা নিয়েছে। এখন আমার ভাই ও খালাত ভাইয়ের কোনো সন্ধান নাই। কোথায় আছে, কেমন আছে জানি না। আমরা আমার ভাইদের সন্ধান চাই আর দালালদের বিচার চাই।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, মানবপাচারের ঘটনায় কোর্টে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে বোরহান নামে একজন গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর