শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

তিন প্রান্তিকে সোনালী আঁশের ইপিএসে বেড়েছে ৪ গুণ

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারপ্রতি আয়ে (ইপিএস) বড় প্রবৃদ্ধি হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ বছর পাট খাতের কোম্পানিটির ইপিএস বেড়েছে চার গুণের বেশি। আলোচ্য সময়ে কোম্পানিটির রফতানি বৃদ্ধি পাওয়ায় ইপিএসে বড় প্রবৃদ্ধি হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

তথ্য অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে সোনালী আঁশের ইপিএস হয়েছে ৩ টাকা ৫ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৭৫ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক শূন্য ৭ গুণ। অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২৮ টাকা ৭১ পয়সা।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৬২ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বৃদ্ধি পায় ৫১ পয়সা বা ৮২ দশমিক ২৬ শতাংশ। ৩০ জুন ২০২১ শেষে প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ২২৫ টাকা ৬৫ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ২২৫ টাকা ৫৩ পয়সা।

সম্পর্কিত খবর