শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি তিনটি হলো মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, এসএস স্টিল লিমিটেড ও তাল্লু স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মোজাফফর হোসেন স্পিনিং: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা ১৮ জানুয়ারি বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোজাফফর হোসেন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪২ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪০ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫২ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ১৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১৪ টাকা ১ পয়সা।

এসএস স্টিল: তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পর্ষদ আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

৩০ জুন ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসএস স্টিল। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ স্টক লভ্যাংশ দেয়া হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের হিসাব বছরে এককভাবে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৮ পয়সা। পুনর্মূল্যায়ন ছাড়া যা ২০ টাকা ৯৫ পয়সা।

৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারকে ৮ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল এসএস স্টিল।

তাল্লু স্পিনিং: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটির পর্ষদ সভা ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন তিন হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে। বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ হিসাব বছর, সাড়ে ৪টায় ২০১৯-২০ ও সাড়ে ৫টার সভায় ২০২০-২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের জন্য হাইকোর্টের অনুমতি পেয়েছে কোম্পানিটি। ২০১৮-১৯ হিসাব বছরসহ পরবর্তী এজিএম অনুষ্ঠানের জন্য এ অনুমতি পেয়েছে কোম্পানিটি। ১৯৯০ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির সর্বশেষ এজিএম অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ২৮ ডিসেম্বর। এছাড়া কয়েক বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

সম্পর্কিত খবর