শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রীর ৭ আঙুল কর্তন, স্বামী গ্রেপ্তার

নাটোরে তরকারিতে তেল বেশি দেওয়ায় স্ত্রী মুক্তি বেগমের (৩০) হাতের সাতটি আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল হাইকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত মুক্তি বেগম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায়।

র‌্যব জানান, ১৩ বছর আগে সদর উপজেলার বড় হরিশপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে আব্দুল হাইয়ের সঙ্গে সদর উপজেলার আটঘরিয়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের মেয়ে মুক্তি বেগমের বিয়ে হয়।

তাদের সংসারে বৃষ্টি (১১) ও স্বাধীন (৮) নামের দুই ছেলেমেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল হাই স্ত্রী মুক্তি বেগমকে নির্যাতন করে আসছিলেন। তারপর সন্তানদের মুখের দিকে তাকিয়ে স্ত্রী মুক্তি সব সহ্য করে চলছিলেন।

গত রবিবার দুপুরে তরকারি রান্না করার সময় তেল বেশি দেওয়াকে কেন্দ্র করে আব্দুল হাই ক্ষিপ্ত হয়ে ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী মুক্তি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে দুই হাতের ৭টি আঙুল কেটে দেন। এ সময় মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে চলে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

আহত মুক্তি বেগম বলেন, দুপুরে তরকারিতে বেশি তেল দিয়েছি বলে মারপিট করা শুরু করে। একপর্যায়ে হাঁসুয়া দিয়ে আমার গলাকাটার চেষ্টা করলে আমি হাত দিয়ে বাধা দেই। তারপরও এলোপাতাড়ি কোপাতে থাকে। আমার মুখে হাঁসুয়া দিয়ে আঘাত করে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজা উন নবী জানান, তার হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ। একটা হাত ভেঙে গেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করার না হলে আঙুলগুলো হারাতে পারে।

নাটোর থানার ওসি নাসিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল হাই’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত খবর