শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

তথ্য না দেওয়ায় টুইটার না কেনার হুমকি

তারা সক্রিয়ভাবে তথ্যের অধিকারকে ব্যাহত করেছে— টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। মাইক্রো ব্লগিং সাইটটির ভুয়া ও স্প্যাম অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

ভয়েস অব আমেরিকা জানায়, সোমবার টুইটারকে দেওয়া এক চিঠিতে মাস্ক এই অভিযোগ করেন। সতর্ক করেন, যে তথ্যগুলো চান সেগুলো তাকে দেওয়া না হলে কোম্পানিটি কিনে নেওয়ার ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব থেকে সরে দাঁড়াবেন।

টুইটারের আচরণকে তাদের দায়িত্বের ‘সুস্পষ্ট ও বাস্তব লঙ্ঘন’ বলেও উল্লেখ করেন মাস্ক।

ওই চিঠির মতে, ‘মাস্ক বিশ্বাস করেন যে, একীভূতকরণের চুক্তিতে থাকা দায়িত্ব পালনে টুইটার পরিষ্কারভাবেই অস্বীকৃতি জানাচ্ছে। যার ফলে সন্দেহ আরও বৃদ্ধি পেয়েছে যে কোম্পানিটি অনুরোধ করা তথ্যগুলো লুকাচ্ছে কারণ, তারা উদ্বিগ্ন যে সেই তথ্যে মাস্কের নিজস্ব বিশ্লেষণে কী বের হয়ে আসবে।’

আরও বলা হয়, ‘টুইটার বাস্তবে ৯ মে ২০২২ থেকে মাস্কের বারবার অনুরোধ করা তথ্যগুলো দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই তথ্যগুলো প্ল্যাটফর্মটিতে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্ট বিষয়ে তার পর্যালোচনার জন্য প্রয়োজন। টুইটারের সর্বসাম্প্রতিক প্রস্তাবে তারা শুধুমাত্র কোম্পানিটির নিজস্ব পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অতিরিক্ত বিস্তারিত তথ্য দেওয়ার কথা বলেছে, সেটা লিখিত আকারে হোক বা মৌখিকভাবে ব্যাখ্যা করে, যা কিনা মাস্কের তথ্যের অনুরোধ প্রত্যাখ্যান করার সমতুল্য।’

মাস্কের চিঠির বিষয়ে টুইটার কোনো মন্তব্য করেনি। অবশ্য সোমবার ‍দিনের শুরুর লেনদেনে টুইটারের শেয়ারমূল্য ৫ শতাংশের বেশি পড়ে যায়।

সম্পর্কিত খবর