ঢাবি উপাচার্যের সঙ্গে বেঙ্গল ইসলামি লাইফের সিইওর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. এম. মনিরুল আলম।

সোমবার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়।

এ সময় বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. মাজহারুল ইসলাম রানা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট সেলস বিভাগের প্রধান রাজন চন্দ্র সাহাও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর