শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ঢাকায় আইওআরএ’র মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ২৩তম জ্যেষ্ঠ কর্মকর্তা কমিটি এবং সংশ্লিষ্ট বৈঠক ১৫ ও ১৬ নভেম্বর হাইব্রিড ফরম্যাটে (সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ আইওআরএ’র সভাপতি হিসেবে নভেম্বরে দায়িত্ব নেবে। সভাপতি হিসেবে বাংলাদেশ ২০২১-২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। এ সময় শ্রীলঙ্কা সহসভাপতির দায়িত্ব নেবে।

ভারত মহাসাগরীয় অঞ্চলে কোভিড-১৯-এর প্রভাব এবং এ থেকে অর্থনীতির পুনরুদ্ধারের বিষয়ে একটি কৌশলগত আলোচনা ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আইওআরএ হলো একটি আন্তসরকার সম্পর্কীয় সংস্থা। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর