ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮৭
ডেঙ্গুতে এক দিনে দেশে নতুন করে ৬৮৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৭০৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০ জনে। গত ২৪ ঘণ্টায় ৭০২ জনসহ এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২৬ হাজার ১০১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৫৮ জন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১১৪, ময়মনসিংহে ৩৮ এবং রাজশাহীতে ৫৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে এ পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।



