down of head

ডিএমপির মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগের এ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।

ডিএমপি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় চালানো এ অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ কেজি ৪৫ গ্রাম হেরোইন, ৮৩১ পিস ইয়াবা ও ৫০টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ।

ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১৮টি মামলা করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর