শিরোনাম
icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
down of head

জন্মদিনে সিঁদুর পরে হাজির হলেন রাশ্মিকা

নিজের জন্মদিনে অনুরাগীদের বিরাট চমক দেবেন রাশ্মিকা মান্দানা, এমনটা ঘোষণা দিয়েছিলেন আগেই। কথা দিয়ে কথা রাখলেন অভিনেত্রী। গতকাল নিজের ২৮তম জন্মদিনে সামাজিক মাধ্যমে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২’ থেকে নিজের ফার্স্টলুক প্রকাশ করলেন রাশ্মিকা। পরনে কাঞ্জিভারাম, গা ভর্তি গয়না, সিঁথিতে সিঁদুর পরে একেবারে বধূরূপে ধরা দিলেন অভিনেত্রী। শুক্রবার মুক্তি পেল ‘পুষ্পা ২’-এর ফার্স্টলুক।

যেখানে রাশ্মিকাকে দেখা গেল একেবারে বধূ সাজে। রাশ্মিকার ঝলক দেখে ইঙ্গিত পাওয়া গেল, শ্রীভল্লি রূপে ফের ঝড় তুলবেন অভিনেত্রী।

দক্ষিণী এই তারকা ক্যারিয়ারের শুরুতেই হয়ে উঠেছিলেন ভারতের ন্যাশনাল ক্রাশ! ‘পুষ্পা’ সিনেমার ‘স্বামী স্বামী’ গানে রাশ্মিকার নাচ দেখে তো মুগ্ধ ছিল সবাই। রাশ্মিকার ‘শ্রীভল্লি’ চরিত্র দারুণ হিট।

এরপর থেকেই শোনা যাচ্ছিল ‘পুষ্পা’র দ্বিতীয় কিস্তিতে দেখা যেতে পারে ‘শ্রীভল্লি’ ওরফে রাশ্মিকাকে! গতকাল রাশ্মিকার পোস্টার শেয়ার করে নির্মাতারাও জানান দিলেন, রাশ্মিকাও থাকছেন পুষ্পার দ্বিতীয় ভাগে।
নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, ‘পুষ্পা ২’-এর চিত্রনাট্যে বেশ পরিবর্তন করা হয়েছে। জানা গেছে, ‘পুষ্পা ২’তে নাকি ‘শ্রীভল্লি’ চরিত্রটার মৃত্যু ঘটবে। শোনা যাচ্ছে, সিনেমার শুরুতেই মিলবে এর ইঙ্গিত।

তবে এসব গুঞ্জন থাকলেও সিনেমাটির প্রযোজক ওয়াই রবি শঙ্কর জানিয়েছেন, ‘গল্পের মধ্যে অনেক পরিবর্তন হবে, তা একেবারেই সত্যি। কিন্তু শ্রীভল্লির চরিত্রের মৃত্যু ঘটবে তা কিন্তু নয়। বরং সিনেমার সব চরিত্রগুলোই নতুন শেড পাবে।’
এই মুহূর্তে আরব আমির শাহিতে কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জন্মদিন পালন করছেন রাশ্মিকা মান্দানা। বিজয় ও রাশ্মিকার বিয়ের গুঞ্জনও তুঙ্গে।

তে সম্পর্কের কিংবা বিয়ের প্রসঙ্গে এখনো মুখ খুলেননি দুজনের কেউই। বরং আড়ালে আড়ালে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন এই জুটি।

এন এস

সম্পর্কিত খবর