শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ডলারের দাম আরও বাড়ল

এক কার্যদিবসের মধ্যে ব্যাংকগুলোতে ডলারের দাম আরও এক দফায় ২৫ পয়সা বেড়েছে। ফলে এখন থেকে আমদানির জন্য প্রতি ডলার ব্যাংকগুলো বিক্রি করছে ৯৪ টাকা ৭৫ পয়ংসা দরে।

আন্ত:ব্যাংকে প্রতি ডলারের দামও ২৫ পয়সা বেড়ে এখন ৯৪ টাকা ৭০ পয়সা হয়েছে। এখন আমদানির ক্ষেত্রে ডলারের দাম ও আন্ত:ব্যাংক দামের মধ্যে পার্থক্য হচ্ছে ৫ পয়সা। ডলারের সঙ্গে সমন্বয় রেখে অন্যান্য বৈদেশিক মুদ্রারও দাম বেড়েছে। ফলে ওই হারে টাকার মান কমেছে।

সূত্র জানায়, এর আগে গত বৃহস্পতিবার ডলারের দাম বেড়েছিল। তখন প্রতি ডলার বিক্রি হয়েছিল ৯৪ টাকা ৫০ পয়সা দরে। ওই সময়ে আন্ত:ব্যাংকে ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

এই দফা ডলারের দাম বাড়ানোর ফলে এখন ব্যাংকগুলো রপ্তানি বিল কিনছে ৯৩ টাকা ৭৫ থেকে ৯০ পয়সা দরে। রেমিটেন্স কিনছে ৯৩ টাকা ৭৫ পয়সা থেকে ৯০ পয়সা দরে। এ খাতে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যেও ব্যবধান গড়ে এক টাকা।

কেন্দ্রীয় ব্যাংক বাজারে তদারকি জোরদার করার মাধ্যমে ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ফলে রপ্তানিকারকদের ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান নিয়ে যে ক্ষোভ ছিল তা আপাতত প্রশমিত হবে। তবে বাজারে ডলারের চাহিদা অনেক বেশি বেড়ে যাচ্ছে।

বিশেষ করে করোনার সময়ে স্থগিত এলসি ও বৈদেশিক ঋণের কিস্তি এখন পরিশোধ করতে হচ্ছে। যে কারণে ডলারের চাহিদা বেশি। কিন্তু সরবরাহ কম হওয়ায় এর দাম বাড়াছে।

ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম অপরিবর্তিত রয়েছে। নগদ ডলার ব্যাংক সর্বোচ্চ ১০১ টাকা করে বিক্রি করছে। কোন কোন ব্যাংক ১০০ টাকা করে নগদ ডলার কিনছে।

এদিকে খোলা বাজারেও ডলারের দাম বেড়েই চলেছে। তবে সরকারের বিভিন্ন সংস্থার হস্তক্ষেপে এর দাম আগের চেয়ে কিছুটা কমেছে। সোমবারও প্রতি ডলার বিক্রি হয়েছে ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ৭০ পয়সা দরে। কোন কোন ক্ষেত্রে আরও বেশি দামে বিক্রি হচ্ছে।

সম্পর্কিত খবর