down of head

ডমিনেজ স্টিলের শেয়ার হস্তান্তরের অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৭ আগস্ট পত্রের মাধ্যমে বিএসইসি ‘ডমিনেজ স্টিলের বিল্ডিং সিস্টেমস লিমিটেডএর উদ্যোক্তা/পরিচালকদের মালিকানাধীন ৩ কোটি ৭ লাখ ৮০ হাজারটি সাধারণ শেয়ার ‘আকিজ রিসোর্সেস লিমিটেড’, ‘শেখ জসিম উদ্দিন’ এবং ‘ফারিয়া হোসেন’-এর কাছে হস্তান্তরের অনুমোদন প্রদান করেছে।

সিডিবিএল এর উপ-আইন ১১.৬ অনুযায়ী ট্রেডিং সিস্টেমের বাইরে একটি ম্যাচড ট্রানজ্যাকশন হিসেবে এই হস্তান্তর প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে এবং লেনদেনটি সম্পন্ন হওয়ার পর কোম্পানি হস্তান্তরের বিষয়টি অবহিত করবে।

সম্পর্কিত খবর