শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

ট্রলারে বিস্ফোরণ, ১১ জেলে দগ্ধ

 

কক্সবাজারের কুতুবদিয়ার অলিপাড়া ঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জেলে দগ্ধ হয়েছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের অলিপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

আহতদের আটজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে পাঁচ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন- কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের নয়াপাড়া এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মো. জিসাত (২৪), দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলি ফকির ডেইল এলাকার আবুল কালামের ছেলে মো. মিনহাজ (১৭), দক্ষিণ ধুরুং ইউনিয়নের বৈদ্যার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. রাকিব (২০), মো. সাইফুল (৪৮), মো. মামুন (২০) পাঁচ জনের নাম পাওয়া গেছে।

উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল হালিম জানান, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে স্থানীয় আনসার মিস্ত্রির মালিকানাধীন ফিশিং বোটটি সাগর থেকে এসে শনিবার বিকালের দিকে অলিপাড়া ঘাটে এসে ভিড়ে। রাত পৌনে ১১টার দিকে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১ জেলে দগ্ধ হয়েছেন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাহাঙ্গীর আলম বলেন, দগ্ধ ১১ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

 

 

সম্পর্কিত খবর