শিরোনাম
icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা icon ফারইস্ট নিটিংয়ের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিডি থাই ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সমতা লেদারের বোর্ড সভা ১০ নভেম্বর
down of head

টানা তৃতীয় দিন বিশ্ববাজারে কমল তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়লেও বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টানা তৃতীয় দিনের মতো কমেছে জ্বালানি তেলের দাম। তবে ব্যারেলপ্রতি দাম এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি। ব্যবসায়ীরা মনে করছেন, মধ্যপ্রাচ্য থেকে তেল পরিবহণের জন্য বিকল্প পথ ব্যবহার করে বাজারে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হতে পারে। এই প্রত্যাশাই নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কাকে অনেকটা ছাপিয়ে গেছে।

সম্পর্কিত খবর