শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

টানা তিন সপ্তাহ উত্থানের পর দরপতনে ইউনিয়ন ইন্স্যুরেন্স

টানা তিন সপ্তাহ উত্থানের পর সমাপনী দরের ভিত্তিতে দরপতনের শীর্ষে উঠে এসেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে বীমা খাতের কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৪৯ শতাংশ। আর পাঁচ কার্যদিবসে মোট লেনদেন হয়েছে ৫৬ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার।

তালিকাভুক্ত হওয়ার পর গত ১৬ জানুয়ারি ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর লাগামহীনভাবে বাড়তে থাকে। এর মধ্যে ২৭ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে কোম্পানিটি সমাপনী দরের ভিত্তিতে ডিএসইর শেয়ারদর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে। পরের সপ্তাহে অর্থাৎ ৩ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। পরের সপ্তাহেও একই অবস্থানে ছিল কোম্পানিটি। সব মিলিয়ে এক মাসেরও কম সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে প্রায় পাঁচ গুণ। এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। অস্বাভাবিক এ শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে গত ২ ফেব্রুয়ারি কোম্পানিটিকে চিঠি দেয় ডিএসই। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো ধরনের মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, লেনদেন শুরুর দিন কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা। সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়তে দেখা যায়। ওই দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের প্রথম কার্যদিবস থেকেই শেয়ারটির দর পড়তে থাকে। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ৫৪ টাকা ৭০ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইউনিয়ন ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ কোটি ৩০ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২ কোটি ৭০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১ কোটি ৬০ লাখ টাকার মতো বা ৫৯ দশমিক ১৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা।

অন্যদিকে ২০২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউনিয়ন ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ১২ লাখ টাকার মতো। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৯৪ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩২ পয়সা, আইপিও-পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় যা ২৩ পয়সা।

৩০ সেপ্টেম্বর ২০২১ শেষে আইপিও-পূর্ববর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় নিয়ে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৭ পয়সায়। আইপিও-পরবর্তী পরিশোধিত শেয়ার বিবেচনায় যা দাঁড়িয়েছে ১৫ টাকা ৩২ পয়সায়।

ইউনিয়ন ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৪৮ কোটি ৪০ লাখ ২০ হাজার। রিজার্ভে রয়েছে ২১ কোটি ৪৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২ হাজার ২৬০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ৫০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে সমাপনী দরের ভিত্তিতে দরপতনের শীর্ষ দশ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৫৮ শতাংশ। এ তালিকায় থাকা বাকি কোম্পানিগুলো হলো যথাক্রমে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, পেনিনসুলা চিটাগং, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স।

 

সম্পর্কিত খবর