শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

টাঙ্গাইলে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের ধনবা‌ড়িতে বাস ও অটোভ্যানের সংঘর্ষে চারজ‌ন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার দিবাগত রাত ১২টার দি‌কে জামালপুর-ধনবা‌ড়ি সড়‌কের ধনবাড়ি উপ‌জেলার নল্ল্যা বাজারে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সু‌তি পলাশ এলাকার চান কৃষ্ণ কর্মকা‌রের ছে‌লে ও অটোভ‌্যানচালক বাবুল কর্মকার (৫০), জামালপুর জেলার রামনগর এলাকার শ‌হি‌দের ছে‌লে সাইফুল ইসলাম (২২), সাইফু‌লের ভাই মৃদুল (১৫) এবং একই গ্রা‌মের ফজলুলের ছে‌লে হাসান (১৯)।

ধনবা‌ড়ির থানার ডিউটি অফিসার এএসআই আশিকুজ্জামান জানান, রাতে জামালপুর থে‌কে ঢাকাগামী এক‌টি বা‌স বিপরীত দিক থে‌কে আসা অটোভ‌্যা‌নকে চাপা দেয়। এতে ঘটনাস্থ‌লেই অটোভ‌্যা‌নচালকসহ দু’জ‌নের মৃত‌্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরো দু’জন। তা‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নেয়ার পর কর্তব্যরত চি‌কিৎসক দু’জনকে মৃত‌ ঘোষণা ক‌রেন।

রা‌তে ময়নাতদন্ত ছাড়াই লাশ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর