শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

জ্বালানি তেলের দাম বাড়ানোর আভাস প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বিভিন্ন দেশে দাম সমন্বয় করা হয়েছে। আমাদেরও একটা সময় দাম সমন্বয় করতে হবে।

বৃহস্পতিবার (৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো অডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রায় ছয় থেকে সাত মাস ধরে তেলের দামে প্রচণ্ড ঊর্ধ্বগতি। ৭০ থেকে ৭১ ডলারের তেলের দাম এখন ১৭১ ডলার হয়েছে এবং সেটা সব সময় বাড়ছেই। আমরা তেলের নিজেদের অর্থে ভর্তুকি দিচ্ছি। কিন্তু আমাদের একটা সময় দাম অ্যাডজাস্টমেন্টে (সমন্বয়ে) যেতে হবে।

তিনি বলেন, বিভিন্ন দেশ তেলের দামের ঊর্ধ্বগতির কারণে পদক্ষেপ নিয়েছে। তারা তেলের দাম সমন্বয় করেছে। ভারতে লিটারপ্রতি বিভিন্ন তেলের ক্ষেত্রে প্রায় ৩৫ থেকে ৫০ টাকা ডিফারেন্স।

দেশের বিদ্যুৎ সংকট প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, গ্যাস দিয়ে আমাদের ৬৪ শতাংশ বিদ্যুৎ চলে। খনিগুলো থেকে আমরা স্বল্প পরিমাণে গ্যাস পাচ্ছি। আমরা প্রায় ১০ বছর থেকে বলে আসছি, আস্তে আস্তে গ্যাস কিন্তু ডিকলাইনের (কমের) দিকে যাবে।

তিনি বলেন, গ্যাসের ঘাটতি আমরা আমদানির মাধ্যমে পূরণ করতাম। কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে স্পট মার্কেটে গ্যাসের চাহিদা বেড়ে গেছে। এতে তেল ও গ্যাসের দামে প্রচণ্ড প্রভাব পড়েছে। চার ডলারের গ্যাস এখন ৩০ ডলার হয়ে গেছে। সেটা কিনতে অর্থের জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। ভর্তুকি দিয়েও এই পরিমাণ অর্থ জোগান দেওয়া সম্ভব হবে না।

শুধু দাম বাড়ালে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি হবে স্বীকার করে নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন কিছু করবেন না, যা সাধারণ মানুষের ওপর বোঝা হবে। গ্যাসে সামান্য পরিমাণ মূল্য সংযোজন করেছি। তবে এখনও তেলে করিনি।

তিনি বলেন, আশা করবো সকলেই বিষয়টি বুঝতে পারবেন আর ধৈর্য ধরবেন। এটা খুব সাময়িক। সবাই যদি গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হন, তাহলে আমরা নিশ্চই এটা মোকাবিলা করতে পারব।

সবশেষে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ভরসা রাখেন, নিশ্চই আমরা অল্পসময়ের মধ্যে বিপদমুক্ত হব।

সম্পর্কিত খবর