শিরোনাম
down of head

জেনিথ লাইফের মৃত্যুদাবীর চেক প্রদান ও দোয়া মাহফিল

গ্রাহক সাইদুর রহমানের মৃত্যুতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মৃত্যুদাবীর চেক প্রদান করেছেন।

আজ ২০ জুন সোমবার বিকেলে দিনাজপুর সার্ভিস সেন্টারের আয়োজনে মৃত্যুদাবীর চেক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সার্ভিস সেন্টারের ইনচার্জ মকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র জিএম মুহাম্মদ কামরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জিএম আব্দুল মজিদ, আব্দুল মালেক, ডিজিএম দুলাল আসাদুজ্জামান চৌধুরী ও রশিদুল হাসান সেলিম।
আনুষ্ঠানিকভাবে মরহুম গ্রাহক সাইদুর রহমানের সন্তানের হাতে ৫৮হাজার একশত ৭৫ টাকা চেক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য গ্রাহক সাইদুর রহমানের নামে পাঁচশত টাকার একটি মাসিক ডিপিএস ছিলো। তাতে পনেরো হাজার টাকা জমা করেছিলেন।

সম্পর্কিত খবর