জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পরিচালনা পর্ষদ সভা
অদ্য ১৭ জুন ২০২৩ শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালনা পর্ষদের ৬৩ তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব ফরিদুন্নাহার লাইলী। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ এবং পরিচালক ও নিরপেক্ষ পরিচালকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাননীয় শুভানুধ্যায়ী জনাব একেএম বদিউল আলম, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান ও কোম্পানি সেক্রেটারি জনাব আবদুর রহমান।


