শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

জায়েদ-ওমর সানী দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মৌসুমী

জায়েদ খানকে ঘিরে ফের উত্তাল সিনেমহল। এবার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে নয়; মৌসুমীকে জড়িয়ে তার স্বামী ওমর সানীর সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছেন জায়েদ।

দ্বন্দ্বের সূত্রপাতটা করেছেন চিত্রনায়ক ওমর সানীই। গত ১০ জুন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে জায়েদকে কষে চড় মারেন ওমর সানী।

জায়েদের সঙ্গে এমন দুর্ব্যবহারের কারণ হিসেনে সানী জানিয়েছেন, জায়েদ খান নাকি গত চার মাস ধরে তার সহধর্মিণী মৌসুমীকে ত্যক্ত-বিরক্ত করে আসছিল। তাদের সংসারে ভাঙনের চেষ্টা করেছিল জায়েদ।

বিষয়টি নিয়ে গত তিন দিন ধরে সিনেপাড়াসহ দেশের সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার হাওয়া বইছে।

এবার এরমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী, যাকে কেন্দ্র করেই চলছে এ দ্বন্দ্ব।

দুই চিত্রনায়কের চড়-পিস্তল কাণ্ডে স্বামী ওমর সানীর পক্ষে না গিয়ে উল্টো তাকেই কিছুটা দুষলেন মৌসুমী। জায়েদের বিরুদ্ধে করা সানীর অভিযোগকে উড়িয়ে দিয়ে মৌসুমী জানালেন, জায়েদের খুব একটা দোষ দেখছেন না তিনি। জায়েদ কখনো তাকে অসম্মান করেননি।

জায়েদের ভূয়সী প্রশংসা করে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

জায়েদ তাকে উত্যক্ত করেছে কিনা এ প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে! কেন এই প্রশ্নটা বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে… জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

সম্পর্কিত খবর