শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

জার্মানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় বাংলাদেশ

ইউরোপের বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার জন্য জার্মানির সঙ্গে বিশেষ সম্পর্ক চায় বাংলাদেশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জার্মান সরকারের কমিশনার জারাহ ব্রুনের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাৎকালে জার্মান জনগণ এবং জার্মান অর্থনীতির প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি বিশ্বের ভারী শিল্পসহ অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে।

তিনি বলেন, জার্মানির সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা জার্মানির সঙ্গে একটি আলাদা ও বিশেষ সম্পর্ক রাখতে চাই।

সামাজিক ব্যবসা এবং ক্ষুদ্রঋণ সম্পর্কে আরও জানতে ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে জারাহ ব্রুন বলেন, আপনার মেয়াদে বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমি আপনার কাজের ব্যাপারে খুব উৎসাহী। জার্মানিতে সামাজিক ব্যবসা চালু করতে আগ্রহের কথাও বলেন তিনি।

ড. ইউনূস জানান, চলতি বছরের শেষ নাগাদ অন্তর্বর্তী সরকারের নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আইজির সংস্কার কর্মসূচি বাস্তবায়নে জার্মানির সহযোগিতা চান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশের জন্য আপনাদের সবার সমর্থন আমাদের প্রয়োজন। সাধারণ নির্বাচনকে একটি বড় সাফল্যের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।

বৈঠকে তারা অধ্যাপক ইউনূসের থ্রি জিরো আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

তারা অধ্যাপক ইউনূসের সূচিত তিনটি শূন্য আন্দোলন, সামাজিক ব্যবসা, দারিদ্র্য বিমোচন ব্যবস্থা এবং কল্যাণ রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও আলোচনা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও বাংলাদেশ সরকারের এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোর্শেদ।

এসএস

সম্পর্কিত খবর