শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

‘জামায়াতকে নি‌য়ে আ.লীগ যা ক‌রে‌ছিল, আমরাও তাই কর‌ব’

‌‘তত্ত্বাবধায়ক সরকারের দা‌বি‌তে জামায়াত‌কে সঙ্গে নি‌য়ে আওয়ামী লীগ আ‌ন্দোল‌নের না‌মে যা ক‌রে‌ছিল, আমরাও তাই কর‌ব’ বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ মঞ্চ আয়োজিত আমি ভোট দিতে চাই শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। তাহলেই ভোটের অধিকার ফিরে পাওয়া যাবে। এছাড়া এই সরকার জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেবে না। এই লড়াই শুধু বিএনপি জন্য নয়। এই লড়াই দেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া লড়াই।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিকে কে ভোট দেবে। সেটা তো প্রধানমন্ত্রীর দেখার বিষয় নয়। কে ভোট দেবে তা দেখার জন্য আপনি সুষ্ঠু নির্বাচন দেন, দেখবেন কে ভোট দেয়। বিএনপিকে যদি কেউ ভোট না দেয় তাহলে সুষ্ঠু নির্বাচন দিতে সমস্যা কোথায়? তাহলে তো বিএনপিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপিকে এত ভয় পান কেন?’

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি না দেয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগ যা করেছিল আমরাও তাই করব। আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরাও তাই করব।’

তিনি বলেন, ‘আমাদের পরিষ্কার কথা। আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। দেশের জনগণের ভোটের অধিকার বিশ্বাস করি। দেশের উন্নয়নের বিশ্বাস করি। দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করি। কিন্তু আজ গুটি কয়েক মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, এ দেশের জনগণের ভাগ্য পরিবর্তন হচ্ছে না। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য দেশে সুষ্ঠু নির্বাচন দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার আনতে হলে আন্দোলন ছাড়া অন্য কোনো রাস্তা নেই।’

মানববন্ধনে আয়োজক সংগঠনের সমন্বয়ক কে এম রকিবুল ইসলাম রিপনের প‌রিচালনায় আরও উপ‌স্থিত ছি‌লেন মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, অধ্যক্ষ সেলিম মিয়া, আরিফা সুলতানা রুমা, ইয়াকুব সরকার, শাহজাহান মিয়া সম্রাট, ইসমাইল তালুকদার খোকন, সংগঠনের সদস্য মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

সম্পর্কিত খবর