শিরোনাম
রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্যফারইস্ট ইসলামী লাইফের জমি দখলের অভিযোগদেলোয়ারের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইডিআরএব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
down of head

খুলনায় বিশ্ববিদ্যালয়ে
ছাত্রীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে অভিযোগে রাফি ইসলাম (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।

ওই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরিদ আহমেদ জানান, প্রেমের সূত্র ধরে রাফি ইসলাম বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ছাড়া রাফি ইসলাম ঢাকায় নিয়েও তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার ছেলের পরিবারের সঙ্গে কয়েকবার আলোচনা করলেও কোনো সমাধান হয়নি। উল্টো রাফি ইসলাম মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। ওই ছাত্রী গত বছরের ৮ জানুয়ারি আদালতে লিখিতভাবে অভিযোগ করেন।

আদালতের নির্দেশনায় গত বছর ১১ জানুয়ারি সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে। এরপর ২৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানার সহকারী পরিদর্শক (এসআই) সোহেল রানা আসামি রাফি ইসলামকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

অ্যাডভোকেট ফরিদ আহমেদ আরও বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। ভবিষ্যতে আর কেউ যেন কোনো মেয়ের সর্বনাশ করতে না পারে সে জন্য এটি একটি দৃষ্টান্তমূলক রায়।

সম্পর্কিত খবর