শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ, গ্রেপ্তার ১০

গভীর রাতে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি, উচ্চস্বরে গালমন্দ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান প্রার্থীর ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, বুধবার রাতে প্রচারণা চালানোর একপর্যায়ে চালা সাত রাস্তার মোড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম সরকার (প্রতীক: দোয়াত কলম) ও বদিউজ্জামান ফকিরের (প্রতীক: মোটরসাইকেল) কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর অভিযোগ দিতে বদি ফকির থানায় আসেন। কিছুক্ষণ পরই আমিনুলের কর্মী-সমর্থকরাও থানার ভেতরে ঢুকে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকেন এবং থানার পরিবেশ বিনষ্ট করেন। একপর্যায়ে জেলা সদর থেকে ডিবি পুলিশ এসে এবং থানা পুলিশ মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপরই অভিযান চালিয়ে আমিনুল গ্রুপের ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা প্রদান এবং গভীর রাতে থানায় অনুপ্রবেশ করে থানার পরিবেশ বিনষ্ট করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অন্তত ৪০ জনকে আসামি করা হয়। থানার ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ভাই আব্দুল মান্নান ফকির অভিযোগ করে বলেন, চালা সাত রাস্তার মোড়ে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম নিজে উপস্থিত থেকে বদি ফকিরের কর্মী-সমর্থকদের মারধর করান। এ ঘটনায় মামলা করতে থানায় গেলে আমিনুল মোটরসাইকেলবহর নিয়ে থানায় ঢুকে বদি ফকিরকে মারধর করার চেষ্টা করেন। পুলিশের সহায়তায় বদি ফকির থানার অভ্যন্তরে নিরাপদে থাকলেও আমিনুল ও তার লোকজন থানার ভেতরে উত্তেজনা ছড়াতে থাকেন। আমরা এ ঘটনার বিচার চাই।

এ প্রসঙ্গে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, রাতে থানায় ঢুকে পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে মামলা করে রাতেই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সনাক্ত করে বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলামের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ উপজেলায় প্রথম ধাপে ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।

এন এস

সম্পর্কিত খবর