down of head

ফারইস্টের চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হলেন এমপি ফখরুল ইসলাম

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি. এর চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত হওয়ায় মো. ফখরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার (২৯ আগস্ট) কোম্পানীর ৩০৫ তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পদে পুন:নির্বাচিত করা হয়। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদেও পুন:নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মোকাদ্দেস হোসেন।

এর আগে, ২০২৪ সালের ২৫ আগস্ট কোম্পানির পরিচালনা পর্ষদের ২৫তম জরুরি সভায় কোম্পানির সংঘবিধির ৯৬(ক) ধারা অনুাযায়ী পরিচালনা পর্ষদের পরিচালকগণের মধ্য হতে কোম্পানির চেয়ারম্যান নির্বাচনের জন্য উপস্থাপন করা হলে কোম্পানির উদ্যোক্তা পরিচালক মো. ফখরুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

সম্পর্কিত খবর