শিরোনাম
বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার
down of head

চুয়াডাঙ্গায় জমির ভাগ নিয়ে ঝগড়ায় মেয়ের ধাক্কায় বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা জীবননগরে পারিবারিক কলহের জেরে মেয়ের ধাক্কায় বাবা নুরু ব্যাপারীর (৭০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে নাসরিন আক্তারকে (৩৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড মহানগর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবননগর মহানগর উত্তরপাড়ার মৃত বাহাউদ্দীন ব্যাপারীর ছেলে নূরু ব্যাপারীর সঙ্গে বড় মেয়ে নাসরিন আক্তারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার রাতে মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে বাবা নুরু ব্যাপারী ও মা সাহিদা খাতুনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় মেয়ে নাসরিন বাবাকে ধাক্কা দিলে নুরু ব্যাপারী পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য মেয়ে নাসরিন আক্তারকে আটক করে।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান, জমিজমা ভাগাভাগিকে কেন্দ্র করে বাবা ও মেয়ের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বাবাকে ধাক্কা দিলে নুরু ব্যাপারী পড়ে গিয়ে মারা যান। এ ঘটনায় অভিযুক্ত নাসরিন আক্তারকে পুলিশ আটক করেছে।

সম্পর্কিত খবর