শিরোনাম
icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা
down of head

চীনে ৪২ লাখ ডলারের পণ্য রপ্তানি করবে ইস্টার্ন কেবলস

চীনের প্রতিষ্ঠান ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএনটিআইসি) কাছে ৪২ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করবে রাষ্ট্রয়াত্ত ইস্টার্ন কেবলস লি.।

সোমবার (৪ জুলাই) বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর সভাকক্ষে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
বিএসইসি’র চেয়ারম্যান মো. শহীদুল হক ভূঁঞার উপস্থিতিতে ইস্টার্ন কেবলসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসি’র প্রতিনিধি মি. জাং ঝিলং ব্লান্ডি চুক্তিতে সই করেন।

চুক্তির বিষয়ে বিএসইসি চেয়ারম্যান শহীদুল হক ভূঁঞা বলেন, চীনের এই প্রতিষ্ঠানটি এ বছরের শুরুতে ৫ লাখ ডলারের ইস্টার্নের কেবলস নিয়েছিল। এবার তারা আরো ৪২ লাখ ডলারের চুক্তি করেছে। চীন-বাংলাদেশ গভীর বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী চীন ভবিষ্যতে এ ধরনের রপ্তানিকে আরো বেশি প্রসারিত করবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের অধীনে নয়টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। প্রতিষ্ঠানগুলো স্বাধীনতার পর থেকে দেশের সেবায় পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। বিএসইসি’র পণ্য আন্তর্জাতিক মানসম্মত, বিশ্বমানের। দেশে বাজার স্থিতিশীল রাখতে বিএসইসি’র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিএসইসি’র অধীন প্রতিষ্ঠানগুলোকে লাভজনক ও রপ্তানিমুখী করার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এরইমধ্যে পুরোনো মেশিনারিজ আধুনীকিকরণ (বিএমআরই) এবং চলমান প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনের পিডিবি, বিআরইবি, ডিপিডিসি, পিজিসিবি, ডেসকো, নেসকোসহ সব রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) এর মাধ্যমে ইস্টার্ন ক্যাবলস এর উৎপাদিত বৈদ্যুতিক ক্যাবলস ও কন্ডাকটর ক্রয় করে থাকে।

সম্পর্কিত খবর