শিরোনাম
icon এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান icon বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম icon ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী icon ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১,৫৯৫ জন icon ভোগান্তিতে সেন্ট মার্টিনে পর্যটক কমছে icon নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০% icon বগুড়ায় পপুলার লাইফের ৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ icon কড়াইল বস্তির উন্নয়নে অর্থায়নে সম্মত এডিবি icon দরপতনের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স icon দরবৃদ্ধির শীর্ষে জেনেক্স ইনফোসিস icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon হামে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪৪৪ জন icon শ্রীলঙ্কার প্রকৃতিতে মুগ্ধ প্রভা icon রাজস্ব ঘাটতি ও ঋণের চাপে চ্যালেঞ্জে সরকার icon সূচকের উত্থানে লেনদেন ৬৫৮ কোটি টাকা icon ওরিয়ন ইনফিউশনের বোর্ড সভা ১৫ নভেম্বর icon রহিমা ফুডের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সাফকো স্পিনিংয়ের বোর্ড সভা ১৪ নভেম্বর icon সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ১৪ নভেম্বর icon জুলাই থেকে স্ট্যাম্প শুল্কে বাধ্যতামূলক এ-চালান icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩১৯ কোটি টাকার icon ২০২৭ সালের হজে কোটা বাড়ল বাংলাদেশিদের icon একমি পেস্টিসাইডসের বোর্ড সভা ১৫ নভেম্বর icon জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা ১২ নভেম্বর icon প্রিমিয়ার সিমেন্টের বোর্ড সভা ১৪ নভেম্বর
down of head

চীনা অর্থনৈতিক অঞ্চলে ৩৬৩০ কোটি টাকা অনুমোদন: অর্থমন্ত্রী

চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের অবকাঠামো নির্মাণে ৩ হাজার ৬২৯ কোটি ৯৫ লাখ ৮১ হাজার ৭৫ টাকা ব্যয়ের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। চীন সরকারের ঋণ ও সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটির আওতায় সড়ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন লাইন, বর্জ্য শোধনাগার, বহুমুখী জেটি ও বিদ্যুৎ উপকেন্দ্রসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়। বাস্তবায়ন করবে বিনিয়োগ বাংলাদেশ কর্তৃপক্ষ।ইতিহাসের বই পড়ুন

প্রস্তাব অনুযায়ী, ‘চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’-এর আওতায় এসব পূর্ত কাজ করা হবে। প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও উপযোগ সেবার সংস্থানসংক্রান্ত কাজ চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়নের জন্য ২০২৩ সালের ১৬ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল।

এর ধারাবাহিকতায় প্রস্তাবিত প্যাকেজের পূর্ত কাজ সরাসরি ক্রয়ের জন্য চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের অনুকূলে এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্রের নথি ইস্যু করা হয়। প্রতিষ্ঠানটি কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে।

এরপর দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তাবটি যাচাই-বাছাই ও দরকষাকষি করে। দরকষাকষি শেষে কমিটির সুপারিশের ভিত্তিতে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি বাস্তবায়নের জন্য অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পটির পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা চলতি বছরের ২০ আগস্ট পরিকল্পনা বিভাগ অনুমোদন করেছে। প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্যাকেজের আওতায় ১ হাজার ২৩৫ মিটার দৈর্ঘ্যের ১০ মিটার প্রশস্ত একটি সড়ক এবং ১ হাজার ১৮১ মিটার দৈর্ঘ্যের ২৪ মিটার প্রশস্ত আরেকটি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি ২০ হাজার ৩০৪ ঘনমিটার ধারণক্ষমতার পানি সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

এ ছাড়া দৈনিক ৪ দশমিক ২৪ মিলিয়ন ঘনফুট গ্যাস পরিবহনের সক্ষমতাসম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন ও জেলা নিয়ন্ত্রণ কেন্দ্র নির্মাণ করা হবে। থাকবে দৈনিক ২৫ মিলিয়ন লিটার সক্ষমতার কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগার।

প্রকল্পের আওতায় ২০ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার বহুমুখী জেটি, একটি কঠিন বর্জ্য সংগ্রহকেন্দ্র, ১২ কিলোমিটার সীমানাপ্রাচীর এবং দুটি ৩৩/১১ কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া সরবরাহের আওতায় কঠিন বর্জ্যের বৈজ্ঞানিক শোধন ব্যবস্থা, কেন্দ্রীয় বর্জ্যপানি শোধনাগারে শোধিত পানি পুনর্ব্যবহারের ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা স্থাপন করা হবে।

সম্পর্কিত খবর