শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

চারজনকে পিষে মারলো বিআরটিসি বাস

দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর সুইহারী বাজারে বিআরটিসি বাসের চাপায় চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয় লোকজন রাস্তা আটকে অবরোধ করেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় রানীরবন্দর সুইহারী বাজারে খানসামা রোডের মুখে এই দুর্ঘটনা ঘটে।

এখনো নিহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে তাদের মধ্যে দুইজন আদিবাসী চাকমা সম্প্রদায়ের রয়েছেন। তারা মধু ব্যবসায়ী বলে জানা গেছে। বাকি দুইজন স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাস্থলে স্থানীয় জনগণ স্পিডব্রেকার ও স্থায়ীভাবে ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন সেখানে উপস্থিত হয়ে চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে। দুইপাশে শতশত যানবাহন আটকা পড়েছে।

জানা যায়, সকাল সাড়ে ৬টার সময় দিনাজপুর দশমাইল মোড় থেকে একটি বিআরটিসি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রানীরবন্দর সুইহারী বাজারে খানসামা রোডের মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় স্বেচ্ছাসেবক ফজলুর রহমান জানান, দুইজন চাকমা সম্প্রদায়ের রয়েছে। তারা মধু ব্যবসায়ী বলে জানা গেছে। বাকি দুইজন স্থানীয় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের পরিচয় পাওয়া যায়নি।

চিরিরবন্দর থানার পরিদর্শক (তদন্ত) জাকির সিকদার সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর