শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

চলন্ত বাসে হঠাৎ আগুন, ভিডিও ভাইরাল

ভারতের গুজরাটে চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে অন্তত দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সুরাটের ভারাছা এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

সুরাট মিউনিসিপ্যাল করপোরেশনের (এসএমসি) অগ্নি নির্বাপক কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

বাসটিতে সে সময় ১৬ জন আরোহী ছিল। তাদের মধ্যে সবাই নামতে পারলেও এক নারী বাসেই আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। আরেক যাত্রীর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

বাসটির মাত্র একটি দরজা ছিল। আগুন লাগার পর যাত্রীদের চিৎকারে পথচারীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয়রা ওই সময়ের ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে জ্বলন্ত বাসের সামনে পথচারীদের দাঁড়িয়ে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতে দেখা গেছে।

শর্ট সার্কিট থেকে বাসটিতে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত খবর