চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন
চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজার এলাকায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপশাখার উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
