শিরোনাম
২২ দিনের নিষেধাজ্ঞা, চড়া ইলিশের দামবৈদেশিক ঋণের টাকা এফসি হিসাবে রাখার সুযোগসেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশডেঙ্গুতে ৮ মৃত্যু, ভর্তি ১,৮৬০দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারিইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়াতে চায় বাংলাদেশবিডি ল্যাম্পসের বোর্ড সভা ১৪ অক্টোবরসূচকের উত্থানে চলছে লেনদেনওয়াইম্যাক্স ইলেকট্রোডের বোর্ড সভা ১৫ অক্টোবরকোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেন
down of head

চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শাওন এবং আরমান নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শাওন আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া উত্তরপাড়ার বয়লার মাঠ এলাকার রমজানের ছেলে ও আরমান মাতাব প্রকাশ মাতুর ছেলে।

আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শাওন ও আরমান ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টিনের ঘরের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এ সময় ওই দুইজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার ও তাৎক্ষণিকভাবে ধর্ষণকারী দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে মেডিকেল পরীক্ষার জন্য শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

শিশুটির মা বলেন, আমার মেয়েকে যারা ধর্ষণ করেছে তাদের কঠিন শাস্তি দাবি করছি। কেউ যেন ভবিষ্যতে এ ধরনের কাজ করতে সাহস না পায়।

আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছি। ডাক্তারি পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর