গ্রুপ বীমা দাবির চেক দিয়েছে রূপালী লাইফ

সম্প্রতি নর্দান ইসলামী ইনসিওরেন্স পিএলসি’র ভাইস প্রেসিডেন্ট মরহুম শামসুল আলমের ১১ লক্ষ ৩১ হাজার ৭৬১ টাকার গ্রুপ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

উক্ত চেক হস্তান্তর রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র সম্মানিত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম কিবরিয়া।

নর্দান ইসলামী ইনসিওরেন্স পিএলসির পক্ষে চেক গ্রহণ করেন কোম্পানীর মাননীয় চেয়ারম্যান জনাব আল হাজ্ব নাসির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন সম্মানিত পরিচালক জনাব আবদুল্লাহ জামিল মতিন, জনাব মোহাম্মদ আজিম এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব চৌধুরী গোলাম ফারুক।

রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ আবদুল্লাহ এবং জনাব মোঃ হারুনুর রশিদ।

সম্পর্কিত খবর