শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

গ্রিসে শরণার্থী বোঝাই নৌকা ডুবে নিহত ১৩

গ্রিসের দক্ষিণাঞ্চলের একটি ছোট দ্বীপের কাছে শরণার্থী বহনকারী একটি নৌকা আজিয়ান সাগরে ডুবে অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে প্রত্যন্ত দ্বীপ অ্যান্টিকিথেরার উত্তরে এজিয়ান সাগরে নৌকাটি ডুবে যায়। একটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে ওই দুর্ঘটনাটি ঘটেছে। খবর আরব নিউজের।

গ্রিসের কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত আছে। নৌকাটি ডুবে যাওয়ার আগে কতজন অভিবাসী ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটিতে অন্তত ৮০ জন যাত্রী ছিলেন।

শুক্রবারের নৌকাডুবিটি ছিল এজিয়ান সাগরে এই সপ্তাহের তৃতীয় দুর্ঘটনা। এর আগে মঙ্গলবার রাতে দেশটির ফোলেগ্যান্ড্রোস দ্বীপে ৫০ জনকে বহনকারী আরেকটি নৌকাডুবে গিয়েছিল। ওই ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়। নিখোঁজ হন ২০/২৫ জন।

সম্পর্কিত খবর