গ্রামীণফোনের শেয়ার লেনদেন হবে বৃহস্পতিবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী বৃহস্পতিবার থেকে পুনরায় চালু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রেকর্ড ডেট উপলক্ষে বুধবার কোম্পানিটির শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

ডিএসই জানিয়েছে, রেকর্ড ডেটের কার্যক্রম শেষ হওয়ার পর আগামী বৃহস্পতিবার থেকে গ্রামীণফোনের শেয়ার লেনদেন যথারীতি স্বাভাবিক নিয়মে পরিচালিত হবে।

সম্পর্কিত খবর