শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গ্যাসের মিটারে ভাড়া দ্বিগুণ, ব্যাখ্যা দিল তিতাস

চলতি বছরের শুরুতে ঘোষণা ছাড়াই গ্যাসের প্রিপেইড মিটারের ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার পর থেকে গ্রাহকদের মধ্যে সমালোচনা চলছিল। মিটার ভাড়া দ্বিগুণ করার ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।

আজ সোমবার এক সংবাদ বিবৃতিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে মিটার ভাড়া বাড়ানোর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে তিতাস বলেছে, প্রতিটি প্রিপেইড মিটারের আয়ুষ্কাল ১০ বছর বিবেচনা করে এর মূল্য, স্থাপন, ওয়েব সিস্টেম, মিটার ও সার্ভার রক্ষণাবেক্ষণ খচরসহ প্রতিটি মিটারের মূল্য কমবেশি ২৫ হাজার টাকায় দাঁড়ায়।

তিতাস গ্যাস কম্পানি ঋণ নিয়ে এসব মিটারের ব্যবস্থা করেছে। মিটারের পুরো দাম একসঙ্গে না নিয়ে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে মাসিক ভাড়া আদায়ের মাধ্যমে এই খাত সমন্বয় করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত মোতাবেক পেট্রোবাংলার আওতাধীন সকল গ্যাস বিতরণ কম্পানির আবাসিক প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

তিতাস আরো দাবি করেছে, গ্রাহকদের সুবিধার্থে সরকার আবাসিক গ্যাসের মূল্য প্রতি ঘনমিটার মাত্র ১৮ টাকা পূর্ব থেকেই নির্ধারণ করেছে।

অথচ ২০২৩ সালে দেশে উৎপাদিত গ্যাস ও আমদানীকৃত এলএনজি মিশ্রিত মূল্য গড়ে প্রতি ঘনমিটারে ১৮ টাকার চেয়ে অনেক বেশি। অর্থাৎ আবাসিক খাতে প্রতি ঘনমিটার গ্যাসের বিপরীতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। তাই আবাসিক খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি অবান্তর। এ বিষয়ে সবার সহযোগিতাও চেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সম্পর্কিত খবর