শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

গুজরাট দাঙ্গা : মোদিকে নির্দোষ ঘোষণার রায় বহাল

গুজরাট দাঙ্গার মামলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্দোষ ঘোষণার রায় বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই দাঙ্গায় নিহত কংগ্রেস নেতা এহেসান জাফরির স্ত্রী জাকিয়া মোদিকে অব্যাহতি দেয়া এক রায়কে চ্যালেঞ্জ করে আবেদন করলে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেয়। এতে নির্দোষই থাকলেন মোদি।

জানা গেছে, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক ওই দাঙ্গাকে ভারতের অন্যতম ভয়াবহ দাঙ্গা বলা হয়ে থাকে। দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই মুসলমান। এহসান জাফরি তাদের একজন। যিনি একজন প্রখ্যাত মুসলিম রাজনীতিবিদ এবং কংগ্রেস সংসদ সদস্য ছিলেন। দাঙ্গাকারীরা তাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করে। সে সময় ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে অভিযোগ, মুসলিমবিরোধী দাঙ্গা থামাতে সে সময় মোদি কোনও পদক্ষেপই নেননি।

এরপর এ ঘটনায় বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ২০১২ সালের ফেব্রুয়ারিতে একটি রিপোর্ট জমা দেয়, যেখানে ‘কোনো বিচারযোগ্য প্রমাণ’ না থাকায় মোদিসহ অন্য ৬৩ জনকেও অব্যাহতি দেয়া হয়।

সে সময় জাকিয়া জাফরি জানিয়েছিলেন, এসআইটি তদন্ত করেনি, অভিযুক্তদের রক্ষার চেষ্টা করেছিল। এই দাঙ্গায় ‘বৃহত্তর ষড়যন্ত্র’ রয়েছে। পরে নতুন তদন্ত চেয়ে আবেদন করেন জাকিয়া জাফরি। সূত্র : এনডিটিভি, ওয়ান ইন্ডিয়া
ভিন্নবার্তা ডটকম/এন

সম্পর্কিত খবর