শিরোনাম
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণ
down of head

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় নূর গ্রুপের রাইয়ান নিট কম্পোজিট লিমিটেড নামে পোশাক কারখানার পঞ্চম তলায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের আরও চার ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সম্পর্কিত খবর