শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ৪৭ হাজারের বেশি

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে শুরুর করেছে। তবে যে পরিমাণ সহায়তা সেখানে প্রবশে করেছে তা প্রয়োজনের তুলনায় সামান্যই বলা যায়। খবর আল জাজিরার।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গতকাল গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে হামাস মুক্তি দেওয়া হবে এমন তিন জিম্মির নাম প্রকাশ করার পরেই যুদ্ধবিরতি শুরু হয়।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) এই চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় যে, তিনি ইসরায়েলি বাহিনীকে নির্দেশনা দিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার জন্য হামাসের কাছ থেকে জিম্মিদের তালিকা পাওয়া আবশ্যক।

এরপরই হামাসের এক কর্মকর্তা জানান, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে জিম্মিদের একটি তালিকা যে কোনো মুহুর্তে হস্তান্তর করা হবে। তবে গাজায় জটিলতা এবং ইসরায়েলি বোমা হামলার কারণেই যুদ্ধবিরতি কার্যকরে বিলম্ব হচ্ছে।

সে সময় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া কাতারের এক কর্মকর্তা নিশ্চিত করেন যে, জিম্মিদের মধ্যে যাদের মুক্তি দেওয়া হবে তাদের নামের তালিকা প্রকাশ করা হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে দখলদার সেনারা।

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৯১ ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু।

এসএস

সম্পর্কিত খবর